
বারাকাত বিডি
২০১২ সাল থেকে আমরা বাংলাদেশের চামড়া শিল্প ও ইসলামিক পণ্যের বাজারে নিরলসভাবে কাজ করে যাচ্ছি — একটু একটু করে, মানুষের আস্থা অর্জন করে।

আমাদের গল্পটা একটু অন্যরকম
২০১২ সালে যখন বারাকাত বিডি-র যাত্রা শুরু হয়েছিল, তখন হাতে ছিল শুধু একটা স্বপ্ন — ভালো পণ্য বানাবো, মানুষকে ঠকাবো না। সেই প্রতিজ্ঞা আজও বদলায়নি।
ধানমন্ডির ছোট্ট একটি অফিস থেকে শুরু করে আজ আমরা কাঁচা চামড়ার ব্যবসা, ইসলামিক আইটেম তৈরি, বিশুদ্ধ আতর উৎপাদন এবং চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছি।
পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি ধাপে আমাদের গ্রাহকরা পাশে ছিলেন — এটাই সবচেয়ে বড় পাওয়া।

এম. মোফাজ্জল ইবনে মাহফুজ
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বারাকাত বিডি
"সত্যি কথা বলতে, বারাকাত বিডি শুরু করার সময় ব্যবসার চেয়ে বেশি মাথায় ছিল একটাই প্রশ্ন — মানুষ কি আমাদের উপর ভরসা করতে পারবে? আজ যখন পুরনো ক্লায়েন্টরা নতুন মানুষ নিয়ে আসেন, তখন বুঝি — উত্তরটা হ্যাঁ হয়েছে।"
সম্পূর্ণ বার্তা পড়ুনবৈশিষ্ট্যপূর্ণ পণ্য
আমাদের জনপ্রিয় পণ্য সমূহের কিছু নমুনা।
কাঁচা গরুর চামড়া
উচ্চমানের প্রক্রিয়াজাত কাঁচা গরুর চামড়া।
তাসবিহ
হাতে তৈরি উচ্চমানের তাসবিহ।
উদ আতর
বিশুদ্ধ উদ আতর — দীর্ঘস্থায়ী সুগন্ধ।
আমাদের সহযোগী প্রতিষ্ঠান











